ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সন্দ্বীপে বড় ভাইয়ের জমির আইল কেটে দখলের অভিযোগ আপন জমজ ভাইয়ের বিরুদ্ধে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওমেদ আলী মুন্সীর বাড়ি সংলগ্ন জমির সীমানার আইল কেটে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জমজ ভাই আবদুল মবিন (মিরাজ)এর  বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই আবদুল মতিন নোয়াব (৬৫) প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই পরিবারের দুই ভাই আবদুল মতিন নোয়াব (৬৫) ও আবদুল মবিন মিরাজ (৬৫)-এর মধ্যে জমিজমা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, আবদুল মবিন মিরাজ বড় ভাইয়ের জমির সীমানায় থাকা আইল কেটে জমি নিজের দখলে নেওয়ার চেষ্টা করেছেন। এতে বড় ভাইয়ের জমির সীমানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আবদুল মতিন নোয়াবের অভিযোগ,১৯৭৫ সাল থেকে তিনি সংশ্লিষ্ট জমি ভোগদখল করে আসছেন। কিন্তু ছোট ভাই আবদুল মবিন মিরাজ কোনো ধরনের সম্মতি ছাড়াই জমির আইল কেটে দখলের চেষ্টা করছেন। এতে তিনি নিজের জমির সীমানা ও ভোগদখল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এলাকাবাসীর মতে,পারিবারিক জমিজমা নিয়ে এমন বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই জমির প্রকৃত সীমানা নির্ধারণ করে বিরোধের সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী আবদুল মতিন নোয়াব সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগটি তদন্ত করে জমির সীমানা রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে বড় ভাইয়ের জমির আইল কেটে দখলের অভিযোগ আপন জমজ ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x