ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিপ্লব মাস্টার মডেল একাডেমির ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন কাশদহ এলাকায় অবস্থিত ‘বিপ্লব মাস্টার মডেল একাডেমি’র আয়োজনে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান ফাউন্ডেশন, সুন্দরগঞ্জ, গাইবান্ধার সভাপতি জনাব মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জনাব মো. বাবুল আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক। এছাড়া বরেণ্য অতিথি হিসেবে রামজীবন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. কুদ্দুস আলী সরকার এবং আমন্ত্রিত অতিথি হিসেবে রামজীবন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রামজীবন ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মো. আশেক আলী বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বিপ্লব মাস্টার মডেল একাডেমির পরিচালক জনাব মো. বিপ্লব মাস্টার।

পরিচালক তার বক্তব্যে বলেন, “রামজীবন ইউনিয়নে আমাদের প্রতিষ্ঠানটি অন্যান্য সব প্রতিষ্ঠানের চেয়ে শিক্ষায় এগিয়ে রয়েছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা এখানে পাঠদান করানো হয়। এবার আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। আমাদের ছাত্রছাত্রীদের হাতের লেখা সুন্দর ও মার্জিত। সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আমাদের সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমাদের।”

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পরবর্তীতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিপ্লব মাস্টার মডেল একাডেমির ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x