ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ সদরে সবজি ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার ১

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সবজি ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নওগাঁ সদর থানা এলাকার কাদিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনাজুল হক নওগাঁ সদর থানাধীন কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি নিজের সবজি ক্ষেতের মধ্যে একটি গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছিলেন বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নওগাঁ সদর থানার কাদিমপুর গ্রামের এনাজুল হক তার সবজি ক্ষেতের মধ্যে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।

এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার সবজি ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় ক্ষেতের মধ্যে রোপণ করা একটি গাঁজার গাছ শনাক্ত করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে গাছটি উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে অভিযুক্ত এনাজুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়ভাবে সবজি চাষের আড়ালে মাদকজাতীয় উদ্ভিদ চাষের এমন ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ চাষ ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।

এ ঘটনায় গ্রেপ্তার এনাজুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকদ্রব্যের অবৈধ চাষ, সংরক্ষণ ও বেচাকেনা প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ সদরে সবজি ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x