সিরাজগঞ্জের রায়গঞ্জ রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ১৩ হাজার৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমও পি ও ১০ কেজি ডি এ পি সার। উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার রওশন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ৩ মাননীয় জাতীয় সংসদ সদস্য আয়নুল হক । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, শামসুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসাইন শোহান, উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন। কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত