ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে মানবতা ও নির্যাতন বিরোধী নেটওয়ার্ক সভা

নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার সমুন্নত রাখার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে মানবতা ও নির্যাতন বিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেনমার্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডিগনিটি’র সহযোগিতায় এবং দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর আয়োজনে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের লা রোজার কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।  

‘অধিকার এর ঠাকুরগাঁও ফোকাল পারসন সাংবাদিক নূর আফতাব রুপমের সঞ্চালনায় সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল। এসময় আরো বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারন সম্পাদক শাহ মো: নাজমুল ইসলাম, সুজন এর যুগ্ম সম্পাদক হাসান বাপ্পি, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া।

সভায় মানবাধিকার পরিস্থিতি ও সুরক্ষা-সংক্রান্ত উদ্বেগের বিষয়ে হালনাগাদ, সারভাইভার ও মানবাধিকার কর্মীদের সম্মুখীন চ্যালেঞ্জ, সংহতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার, সহায়তা বা রেফারেল প্রয়োজন এমন সারভাইভারদের চিহ্নিতকরন সহ মানবতা ও নির্যাতন বিরোধী নানা বিষয়ে আলোচনা করা হয়।  

উল্লেখ্য, মানবতা ও নির্যাতন বিরোধী এ নেটওয়ার্ক সভায় জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ ২০ জন অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মানবতা ও নির্যাতন বিরোধী নেটওয়ার্ক সভা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x