নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. নুরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। উপজেলার বস্তাবর দাখিল মাদ্রাসার পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. নুরুজ্জামান ধামইরহাট উপজেলার মল্লাই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।৷
এ সময় তার কাছ থেকে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
মতামত