ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় ‘থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভিং)’ প্রকল্পের আওতায় বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাথমিক সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন, ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম।    

এছাড়া ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ফারহানা উর্মি, অ্যাডভোকেসি অফিসার আনোয়ার হোসেন, মনিটরিং অফিসার আলতাফুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় থ্রাইভিং প্রকল্পের আওতায় পরিচালিত বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এ সময় স্থানীয় জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা, চাহিদা ও সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়ন, জীবনমানের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উপস্থিত কর্মকর্তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হলে এর সুফল সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা থ্রাইভিং প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x