ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

রাজশাহীর গোদাগাড়ীতে ফসলের জমিতে প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে সরকারি নির্ধারিত মূল্যে ডিএপি (ড্যাপ) সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা।

গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার ডিলারের দোকানের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কৃষকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সব ধরনের গাড়ী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলের জমিতে সার প্রয়োগের এখনই উপযুক্ত সময়। কিন্তু বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদে অবস্থিত বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা সার পাননি। কৃষকদের দাবি, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সরকারি নির্ধারিত দামে ডিএপি সার দিচ্ছেন না। সময়মতো সার না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমে আসেন।

খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে সার সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিএপি সার সরবরাহ নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি। ডিলারদের স্টক খতিয়ে দেখে দ্রুত কৃষকদের মাঝে সার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো কৃষক সার থেকে বঞ্চিত না হন।”

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “কৃষকদের সারের দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ডিলারদের মাধ্যমে দ্রুত ও সুশৃঙ্খলভাবে সরকারি নির্ধারিত দামেই সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ
0:00 0:00
1.0x