ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বার্তা এবং জাতীয় ঐক্য ও সংহতির আহ্বানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে পোরশা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

দিবসটি উপলক্ষে পোরশা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, এমপি।

পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোতাহার হোসেন সুফি শাহ্‌-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পোরশা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পোরশায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x