ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথ বাহিনী

কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশ।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে গত ৫ নভেম্বরের অভিযানের ধারাবাহিকতায় বিশেষ আভিযানিক দল অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর সদস্যরা প্রথমে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি চারদিক থেকে ঘেরাও করেন। 

পরে সেখানে তল্লাশি চালিয়ে কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে মানবপাচারকারী চক্রের আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। 

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টেকনাফের দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের এমন গোপন আস্তানার সন্ধান ও তা ধ্বংসের ঘটনা স্থানীয় জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথ বাহিনী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x