ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিলেটে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত, অংশ নেয় ২৪৭ শিক্ষার্থী

ভাষা ও ভাষাবিষয়ক জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং বহুভাষিক দক্ষতা বিকাশের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-২০২৭’। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে ভাষা সংরক্ষণ, গবেষণা, বহুভাষিক শিক্ষা ও ভাষাবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে ভাষাবিজ্ঞান ও ভাষাগত দক্ষতা বিকাশের উদ্দেশ্যে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন ওড়ানোর মাধ্যমে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।

এবারের অলিম্পিয়াডে দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে ১০৫ জন এবং ‘খ’ ক্যাটাগরিতে ১৪২ জনসহ সর্বমোট ২৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা ভাষা ও ভাষাবিজ্ঞানবিষয়ক পরীক্ষায় অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডের মূল্যায়ন ও ফলাফল ঘোষণার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে পরবর্তী পর্যায়ে জাতীয় পর্যায়ের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা জানানো হয়। 

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভাষা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, সৃজনশীল চিন্তাভাবনা এবং ভাষাবিষয়ক গবেষণায় আগ্রহী করে তুলবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিলেটে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত, অংশ নেয় ২৪৭ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x