ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে অপহৃত ৭ বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। 

পরে মাঝির উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম মোহাম্মদ রোহান (৭)। সে শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তার পরিবার উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে বসবাস করছে। তার পিতার নাম মোহাম্মদ তৈয়ুব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর শিশুটি অপহৃত হওয়ার খবর পায় এপিবিএন পুলিশ। 

পরে বিষয়টি অনুসন্ধান করে শিশুটির অবস্থান ও পারিবারিক তথ্য নিশ্চিত করা হয়। ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায়ে মৌচনী বাজারসংলগ্ন মাদ্রাসার পাশের একটি গলি থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে শালবাগান ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ক্যাম্পের মাঝির উপস্থিতিতে পরিবারের সদস্যদের জিম্মায় তাকে বুঝিয়ে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে অপহৃত ৭ বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x