ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চকরিয়ায় গোপন বৈঠকে অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া বওনাঘোনা এলাকার একটি মাছের প্রকল্পে এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানা-পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছেন। ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা সেখানে সমবেত হন বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য, আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রস্তুতির অংশ হিসেবে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত ব্যক্তিরা লাঠিসোঁটা, রড, ইটের টুকরাসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।

পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টাকালে নয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

চকরিয়া থানা-পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইপির দিকনির্দেশনায় এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের তত্ত্বাবধানে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান চলবে।

তথ্যসূত্র: চকরিয়া থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চকরিয়ায় গোপন বৈঠকে অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x