ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভূল্লীতে পরীক্ষার ফল নিয়ে মানসিকভাবে ভেঙে পড়া স্কুলছাত্রের আত্ম*হ*ত্যা

ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল সংক্রান্ত মানসিক অবসাদ থেকে পুতুল রায় (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক অপমৃত্যু হয়েছে।

​বুধবার (৪ নভেম্বর) সকালে ভূল্লী থানার কিসামত শুখানপুকুরী (পাটবাড়ী) গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুতুল রায় ওই গ্রামের দীপেনের ছেলে এবং স্থানীয় জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ভালো না হওয়ায় বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই শিক্ষার্থী। পরিবারের সদস্যদের ধারণা, পরীক্ষার চাপ ও মানসিক টানাপোড়েন থেকেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে থাকতে পারে।​মঙ্গলবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যায় পুতুল। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

​এ বিষয়ে ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভূল্লীতে পরীক্ষার ফল নিয়ে মানসিকভাবে ভেঙে পড়া স্কুলছাত্রের আত্ম*হ*ত্যা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x