ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের আজ ৬ষ্ঠ দিনে গাজীপুরে কালিয়াকৈরে চন্দ্রা ত্রি মোড়ে,ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লী বিদ্যুৎ, সফিপুর,  এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিকদের যে আন্দোলন চলছে, ধীরে ধীরে শ্রমিকরাও বুঝতে পারছেন যে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পক্ষে সরকার কাজ করছে, রাষ্ট্র কাজ করছে। সুতরাং এটা বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছেন, আন্দোলনে আসতে চাচ্ছেন না। বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারছেন, রাস্তাঘাট একেবারেই স্বাভাবিক, যানবাহন চলছে, সবকিছুই ঠিক আছে এখন।

তিনি জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের নেতৃত্বে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x