ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কুপিয়ে খুন

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে খুন। নিহত হাসানুর শেখ (৫৫)।

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে-মেয়ের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ ওই গাছের ছায়া তার জমিতে পড়বে বলে আপত্তি জানান। সুপারি গাছ কেন লাগানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কুপিয়ে খুন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x