কক্সবাজারের টেকনাফে চুরির মামলায় রবি আলম (৩৫) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবি আলম উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা। তিনি মৃত ইমান হোসেন ও দিলদার বেগমের ছেলে।
এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার মামলা নম্বর ৭৯, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারার চুরির মামলায় তিনি আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ক্যাম্পের টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশি এসকর্টের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।
মতামত