নওগাঁর মান্দা উপজেলার নূরুল্ল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু।
বাংলাদেশ সচিবালয়ের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।
মতামত