ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয়েও সেরা স্থান অর্জন করেছে সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা। রোববার কৃতি ছাত্রীদের মিষ্টিমুখ করিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও কৃতি ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ফল বিপর্যয়ের মধ্যেও প্রতিষ্ঠানটির সাফল্য স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান বলেন, ২০২৬ সালে আলিম পরীক্ষায় ১৭ জন ছাত্রী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলেই আনন্দিত এবং অভিবুত। এ ফল অর্জনে উৎসাহ দিয়েছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসাইন। অতীতের ন্যায় ভবিষ্যতেও যেন ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয়েও সেরা স্থান অর্জন করেছে সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা। রোববার কৃতি ছাত্রীদের মিষ্টিমুখ করিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও কৃতি ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ফল বিপর্যয়ের মধ্যেও প্রতিষ্ঠানটির সাফল্য স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান বলেন, ২০২৬ সালে আলিম পরীক্ষায় ১৭ জন ছাত্রী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলেই আনন্দিত এবং অভিবুত। এ ফল অর্জনে উৎসাহ দিয়েছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসাইন। অতীতের ন্যায় ভবিষ্যতেও যেন ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x