দিনাজপুরের বিরলে মাদরাসার সভাপতি হলেন মো. আশরাফুল আলম জুয়েল; এমপি পিনাক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
মোঃ সেলিম রেজা,দিনাজপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে দিনাজপুরের বিরল উপজেলার অন্তর্গত ‘আগ্রা বলিয়াদীঘি গাফুরিয়া দারুসুন্নাহ দাখিল মাদরাসা’-এর পরিচালনার জন্য নতুন এ্যাডহক কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে মো. আশরাফুল আলম ভূঁইয়া-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রফেসর এস এম তৌহিদ্দুজ্জামান) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সভাপতি মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. আশরাফুল আলম জুয়েল দিনাজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী-র প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সহযোগিতায় মাদরাসার শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য এই অ্যাডহক কমিটি বলবৎ থাকবে। কমিটিতে সভাপতি মো. আশরাফুল আলম জুয়েল ছাড়াও অভিভাবক সদস্য হিসেবে মো. আব্দুল জলিল, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মজিদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে সুপার/ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব পালন করবেন।
মতামত