ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মো. মোবারক হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম।প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম খাদেম অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের সমাবেশে হামলা চালিয়ে দলটির কর্মীদের হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি উল্লেখ করে তিনি তাদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা মো. মোবারক হোসাইন ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ওই দিন জামায়াতের নিরস্ত্র কর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যার পর লাশের ওপর নৃত্য করে উল্লাস প্রকাশ করা হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. এম এ হানিফ, জেলা জামায়াতের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মো. রোকন উদ্দিন এবং এইচআরডি সম্পাদক মো. রাজিবুল হাসান বাপ্পীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x