নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ধামইরহাটের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এডিপি।
কর্মসূচির মাধ্যমে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটির প্রতিপাদ্য ‘হাত ধয়ার নায়ক হোন’ মানুষকে নিজে সঠিক নিয়মে হাত ধোয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে উৎসাহিত করে। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
#হামাকে_নওগাঁ_ধামইরহাট
মতামত