ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ সাপাহার উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুল্লাহ প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আ. গাফফার এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান (সেলিম)।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব ও সঠিক পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ জীবনযাপনের জন্য দৈনন্দিন জীবনে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ সাপাহার উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x