ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা

রাজশাহীর বেলপুকুরিয়া থানার ১নং ওয়ার্ড দোমাদীতে দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষে এক আলোচনা সভা ও আইনশৃঙ্খলা কমিটি গঠিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন এবং ক্লাবের সভাপতি মো: লোকমান আলির সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা করতে মাদকের ভয়াল থাবা এবং জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। 

প্রধান আলোচকের বক্তব্যে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, "মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপস করা হবে না। অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ নির্মূল করা আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো: লোকমান আলি বলেন, "দোমাদী আদর্শ কৃষি ক্লাব সবসময় এলাকার কল্যাণমূলক কাজে সোচ্চার রয়েছে। সমাজ থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূল করতে এই ক্লাব ভবিষ্যতেও সামাজিক আন্দোলন চালিয়ে যাবে"।

এ সময় আরোও উপস্থিত ছিলেন নবী কালাম মাস্টার, ওয়াহেদ মাষ্টার, চেয়ারমান সাহাদত হোসেন, জাকির হোসেন, রুবেল আলী, আকবর আলী, মোহাম্মদ আলী, মনজু, নাহিদ, রহিদুল মেম্বার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজকে সম্পৃক্ত করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x