ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরিষাবাড়ীতে মাসব্যাপী গ্রাম পুলিশের ১১৮তম প্রশিক্ষণ শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি), ঢাকার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুলাইমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এবং সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণ কোর্সে উপজেলার আটটি ইউনিয়ন থেকে পাঁচজন করে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে মাসব্যাপী গ্রাম পুলিশের ১১৮তম প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x