ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎উৎসবমুখর পরিবেশ, বাদ্যের তালে তালে স্লোগান আর ব্যানার-ফেস্টুনে সেজেছে নাসিরনগর। নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

‎

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাসিরনগর কলেজ মোড়স্থ চেয়ারম্যান মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। র‍্যালিতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আসা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় "তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎

‎উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদের সভাপতিত্বে ও মুসলে উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়,

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য *জনাব এম এ হান্নান, এমপি।

‎

‎প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন,

‎ "যুবদল বিএনপির ভ্যানগার্ড। শহীদ জিয়া যে স্বপ্ন নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, দেশনায়ক তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে কোনো আন্দোলনে নাসিরনগর যুবদলকে সামনের সারিতে থাকতে হবে।"

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সহ-সভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার।

‎আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম সহ ইউনিয়ন যুবদলের সভাপতিবৃন্দ।

‎

‎বক্তারা বলেন, "দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, লুটপাট ও স্বৈরাচারিতা দেশকে পিছিয়ে দিয়েছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

‎এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‎নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x