ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন

কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের গামারুয়ায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়কে স্থায়ী করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাজারো মানুষ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ‘শিলমুড়ী উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের  কার্যালয়ের চলমান অস্থায়ী অবস্থানকে স্থায়ী করার এক দফা দাবিতে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

‎শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ ছোয়াব আলী, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গাজী ওয়াহেদ আলী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনূর রশিদ মোল্লা।

‎

‎এ ছাড়া উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আবদুল বারী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসারসহ পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানটি পরিচালনা করেন সচেতন নাগরিক ফোরাম, গামারুয়ার সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল কাদির।

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিলমুড়ী উত্তর ইউনিয়নের একমাত্র উচ্চবিদ্যালয় ডিমডুল উচ্চবিদ্যালয়, একমাত্র দাখিল মাদ্রাসা, দৈনিক বাজার সুলতানপুর এবং ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর অধিকাংশই ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এসব বিষয় বিবেচনায় নিয়ে গামারুয়ায় ইউনিয়ন পরিষদের বর্তমান অস্থায়ী কার্যালয়টি স্থায়ীভাবে প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

‎

‎বক্তারা আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা সহজতর করা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে গামারুয়ায় ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থায়ী করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপির প্রতি জোর দাবি জানান তাঁরা।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাঁদের এক দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

‎উল্লেখ্য কয়েকদিন আগে লক্ষ করা গেছে কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট ও বরুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ইউনিয়নের ৬-নং ওয়ার্ডের দীঘলগাঁও গ্রামে অন্য একটি প্রস্তবিত  অফিসের স্থান পরিদর্শন করেন। 

‎এতে করে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি গামারুয়ায় চলমান  অস্থায়ী কার্যালয় থাকছেনা, এমনকি স্থায়ী কার্যালয় ও  হচ্ছে না। 

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‎বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x