ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জয়পুরহাট বিজিবির যৌথ অভিযান, ৮৯ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২।।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এসব নিদর্শন ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা নিদর্শনগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল, পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

অভিযানে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটির ওজন ৪২ কেজি ৭০০ গ্রাম এবং অন্যটির ওজন ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাট বিজিবির যৌথ অভিযান, ৮৯ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২।।

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x