ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুর সিটি করপোরেশনকে ‘ফ্যাসিবাদীদের পুনর্বাসন ও লুটপাটের নিরাপদ আখড়া’ বানানোর অভিযোগে সুদীপ বসাকের ছবিতে ঝাড়ু মেরে , ছবি পুড়িয়ে প্রতিবাদ ও মানববন্ধন

গাজীপুর সিটি করপোরেশনে কথিত অনিয়ম, দুর্নীতি, অবৈধ টেন্ডার-বাণিজ্য এবং বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে গাজীপুর নাগরিক কমিটি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সিটি করপোরেশনকে অনিয়ম-দুর্নীতিমুক্ত করার দাবিতে শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে প্রতিবাদ  মানববন্ধন করেছে সংগঠনটি।

‎গাজীপুর নাগরিক কমিটির প্রচারপত্রে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে দমন-পীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ফেরদৌস বেগম মুনিকে এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক শুভাশীষ দাশ শুভকে ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরে আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজে নাম-বেনামে এবং অবৈধভাবে কোটি কোটি টাকার টেন্ডার ও কোটেশনের কাজ পাওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি।

‎প্রচারপত্রে আরও অভিযোগ করা হয়, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের বিরুদ্ধে ভুয়া নিয়োগের মাধ্যমে পদে থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে নাগরিক কমিটি। 

‎এ ছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজের টেন্ডার ও কোটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, কথিত অবৈধ টেন্ডার-বাণিজ্য বন্ধ করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

‎সংগঠনটির প্রচারপত্রে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধি, অনিয়ম কিংবা লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। নগরবাসীর স্বার্থ রক্ষা, উন্নয়নকাজে জবাবদিহি প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।‎মানববন্ধনে নাগরিক কমিটির প্রধান আহসান হাবীব তার বক্তব্যে সুদীপ বসাকের এসব অপকর্ম তুলে ধরেন।

‎এসময় এক নারী সুদীপ বসাকের ছবিতে ঝাড়ু মেরে ও তাঁর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানায়।

‎এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গাজীপুর নাগরিক কমিটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনকে ‘ফ্যাসিবাদীদের পুনর্বাসন ও লুটপাটের নিরাপদ আখড়া’ বানানোর অভিযোগে সুদীপ বসাকের ছবিতে ঝাড়ু মেরে , ছবি পুড়িয়ে প্রতিবাদ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x