ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে পর্যটন ব্যবসায়ী ও অংশীজনদের সাথে প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্ত বয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

শামীম আরা স্বপ্না বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জাতীয় পরিচয়পত্র ছাড়া প্রেমিকের সঙ্গে হোটেলে অবস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারের সুনাম ও পর্যটকদের নিরাপত্তা রক্ষায় হোটেল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।

সভায় কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনাও আলোচনায় আসে। 

গত ৮ অক্টোবর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তিনি কক্সবাজারের একটি হোটেলে কথিত প্রেমিকের সঙ্গে অবস্থান করেছিলেন। হোটেলের নিবন্ধন খাতায় তাঁর বয়স ১৮ বছর লেখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঘটনাটি প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ঘটনার সঙ্গে কক্সবাজারের নাম জড়িয়ে পড়েছে। পর্যটন শিল্পের স্বার্থে নেতিবাচক প্রচারণা মোকাবিলা এবং জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আঃ মান্নান। এতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে পর্যটন ব্যবসায়ী ও অংশীজনদের সাথে প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x