ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। একই ফ্লাইটে তাঁর সফরসঙ্গী হয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল বাসির।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তাঁকে বরণ করতে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক খছরু মিয়া, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কায়েস আহমেদ, ইতালি উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার হাসান মাহি, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর মজুমদার ও মিশলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এদিকে, একই ফ্লাইটে দেশে ফেরার অনুভূতি প্রকাশ করে আব্দুল বাসির জানান, প্রায় ১০ ঘণ্টার বিমানযাত্রায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে সফরসঙ্গী হিসেবে পেয়ে তিনি আনন্দিত।

দেশে ফেরার পর সিলেট থেকে সরাসরি নিজ এলাকা ছাতকের কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর জামে মসজিদে যান আব্দুল বাসির। সেখানে জুমার নামাজ আদায় শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সন্ধ্যায় গোবিন্দগঞ্জস্থ নিজ বাসায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালারুকা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আব্দুল বাসির এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x