ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামের গুনবতীতে ৪০ দিন জামায়াতের সাথে নামাজ পড়ে পুরস্কার পলো ২২ শিশু

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ পড়ে পুরস্কার পেয়েছে ২২ শিশু। গতকাল বিকেলে উপজেলার গুণবতী ইউনিয়নের নারায়নপুর জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জামায়াতে নামাজ আদায়ে প্রথম তিন জন পেয়েছে বাই সাইকেল, টেবিল ফ্যান ও ডিনার সেট। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়। 

জানা গেছে, গুণবতী ইউনিয়নের নারায়নপুর ও দশবাহা দক্ষিণ পাড়া প্রবাসীর অর্থায়নে নারায়নপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশুদের জন্য ৪০ দিন ব্যাগী জামায়াতে নামাজ আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। এতে পুরো এলাকায় মুরব্বিদের পাশাপাশি শিশুরাও জামায়াতে নামাজ আদায়ের ব্যাপারে উৎসাহী হয়। এ কর্মসূচিতে ২২ শিশু অংশগ্রহণ করে। কর্মসূচি শেষে নারায়ণপুর জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল এক অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাওলানা আবুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি। ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আবদুল বাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, পশুরাম মির্জানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামের গুনবতীতে ৪০ দিন জামায়াতের সাথে নামাজ পড়ে পুরস্কার পলো ২২ শিশু

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x