ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস ও উপজেলা মহিলা দলের সভানেত্রী রেহেনাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী করতে জনসমর্থন জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানো, প্রার্থীর পক্ষে বার্তা নিয়ে যাওয়া এবং নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও বেগবান করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ ভোটার ও বিএনপি সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
মতামত