ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

২১/১০/২০২৬ বুধবার

​চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের তীব্র অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। 

আজ বুধবার (২১শে অক্টোবর) সকাল ১১:০০ টার সময় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর​ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা বক্তব্য দেন। ​

বক্তারা সম্প্রতি জেলাজুড়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দাবি করেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে অসচ্ছ উপায়ে ডিলারশিপ বণ্টনের পাঁয়তারা চলছে, যা দেশের প্রান্তিক কৃষকদের স্বার্থের সরাসরি পরিপন্থী।  ​সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, "কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে প্রকৃত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যদি কোনো প্রক্রিয়ায় অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তবে তা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।"  

​একই সাথে নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক মূল্যায়নের জোর দাবি জানান বক্তারা।দাবি মানা না হলে কৃত্রিম সার সংকট ও কৃষকদের ভোগান্তি এড়াতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা ইঙ্গিত দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x