ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মদনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টার দিকে মদন উপজেলার চৌরাস্তার মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব, মদন উপজেলা শাখা ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব, মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আল আমিন তালুকদার এবং বাংলাদেশ প্রেসক্লাব, মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ।

এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক আজহারুল ইসলাম হিরু বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ছিল।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কেউ বাধা বা হুমকির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x