ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জাফরাবাদে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর দাবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদ ও আশপাশের এলাকায় মাদকদ্রব্যের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদক কেনাবেচার তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সচেতন মহল।জাফরাবাদ ইউনিয়নের এলাকাবাসীরা বলেন জাফরাবাদ ইউনিয়নের পূর্ব জাফরাবাদ, পশ্চিম জাফরাবাদ, মাঝিরকোণা, কাইকুরদিয়া, জাল্লাবাদ, সাধেরজঙ্গল, সাইটুটা ও বাদেশ্রীরামপুর এলাকায় মাদকের জমজমাট ব্যবসা । পাশাপাশি ইউনিয়নটির আশপাশের করিমগঞ্জের কাদিরজঙ্গল এবং নোয়াবাদ ইউনিয়ন এলাকায় প্রতিদিন  মাদক কেনাবেচা হচ্ছে বলে স্থানীয়  এলাকাবাসীরা জানান। 

স্থানীয়দের দাবি, জাফরাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন। মাদক কেনাবেচার সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এর প্রভাব পরিবার ও সমাজেও পড়তে পারে। তাই মাদক প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান, গোপন তথ্য যাচাই, অভিভাবকদের সচেতনতা এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।

করিমগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের প্রত্যাশা, জাফরাবাদ ইউনিয়ন ও আশপাশের এলাকায় মাদকসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জাফরাবাদে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর দাবি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x