শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ লাইনস ড্রিল শেডে নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এসব সম্মাননা উপহার তুলে দেন।
এ উদ্যোগের মাধ্যমে জেলা পুলিশের কর্মীদের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটেছে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির পরিবেশ আরও সুসংহত হবে।
মতামত