ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশার কালাইবাড়ীতে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা।

মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার ও কিশোর অপরাধ প্রতিরোধের মাধ্যমে নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার প্রত্যন্ত কালাইবাড়ী এলাকায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল, পুলিশ সুপার, সাপাহার সার্কেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালাইবাড়ী এলাকার জনসাধারণ ও পোরশা থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদকের ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

কিশোর অপরাধ প্রতিরোধ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, কিশোরদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা, পারিবারিক পরিচর্যা ও ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পড়াশোনা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব এবং অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত জনসাধারণের বিভিন্ন মতামত ও সমস্যার কথা গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বদা জনসাধারণের পাশে রয়েছে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও কিশোর অপরাধমুক্ত পোরশা গড়ে তোলা সম্ভব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশার কালাইবাড়ীতে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা।

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x