ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সড়ক নিরাপত্তা ও সবুজায়নের বার্তা: কিশোরগঞ্জে নিসচার ১২০ তালগাছের চারা রোপণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে কিশোরগঞ্জে ১২০টি তালগাছের চারা রোপণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৌলাই-চৌদ্দশত বাইপাস সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

নিসচা কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি উদযাপন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন, যশোদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিলন, মারিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খালেদ হোসেন জুম্মন এবং নিসচা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের পাশে তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ সড়ক গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের বার্তা ছড়িয়ে দিতে চায় নিসচা।

তারা আরও জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি।

কর্মসূচিতে রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, স্থানীয়দের সহযোগিতায় চারাগুলো বেড়ে উঠলে সড়কটির পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে এবং বৃক্ষরোপণের এ উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তা ও সবুজায়নের বার্তা: কিশোরগঞ্জে নিসচার ১২০ তালগাছের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x