ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় লালন স্মরণোৎসব অনুষ্ঠিত, ‘কুমিল্লা নামে বিভাগ চাই’ দাবিতে সাংস্কৃতিক আয়োজন

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—লালন সাঁইয়ের গান এবং ‘দাবি নয় অধিকার, কুমিল্লা নামে বিভাগ চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণোৎসব-২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল সম্মেলন কক্ষে কুমিল্লা সচেতন রাজনৈতিক ফোরামের আয়োজনে এবং সচেতন সাংস্কৃতিক ফোরামের পরিচালনায় এ স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বের উদ্বোধন করেন সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন স্মরণোৎসব কমিটির আহ্বায়ক শেখ আবদুল মান্নান।

আলোচনা পর্বে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, চৌদ্দগ্রাম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নিখিল চন্দ্র রায় এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী, লেখিকা ও গবেষক ড. জে. এন. লিলি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা এবং কুমিল্লা টাউন হলের সদস্যসচিব মো. সাজ্জাদুল কবীর আরও অনেকে। 

আলোচনা পর্বে বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণী নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তাঁর সৃষ্টিকর্ম আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একই সঙ্গে ‘দাবি নয় অধিকার, কুমিল্লা নামে বিভাগ চাই’ প্রতিপাদ্যের মাধ্যমে কুমিল্লাকে বিভাগ করার দাবিও তুলে ধরা হয়।

স্মরণোৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা, কুমিল্লা সহজ মানুষ বাউল একাডেমি, কুমিল্লা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ এবং ভৈরবী সংগীতানুষ্ঠান। এ ছাড়া কুমিল্লার জনপ্রিয় সংগীতশিল্পী রাসেল দেওয়ানসহ সচেতন সাংস্কৃতিক ফোরাম, কুমিল্লার একক শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

লালন স্মরণোৎসব-২০২৬-এর সাংস্কৃতিক উপপরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার এবং সদস্যসচিব অধ্যক্ষ বিধান চন্দ সংগীতানুষ্ঠান সঞ্চালনা করেন। লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি কুমিল্লাকে বিভাগ করার দাবিকে সাংস্কৃতিক পরিসরে সামনে আনাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। দিনব্যাপী সাংস্কৃতিক আবহে আয়োজিত এ স্মরণোৎসবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় লালন স্মরণোৎসব অনুষ্ঠিত, ‘কুমিল্লা নামে বিভাগ চাই’ দাবিতে সাংস্কৃতিক আয়োজন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x