ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন। দুপুরে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আর ১১ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ যাত্রী রায়পুরার উদ্দেশে রওনা হই। সিএনজিটি হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নাম্বার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে একটি সিএনজি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে পরে। এ সময় দুটি গাড়িই ধুমড়েমুচড়ে যায়। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আমরা পাই। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়া ছেলে।

একইদিন সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশু ইটবাহী ট্রলি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। নোহা পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।

মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x