ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এক পলকের কাব্য’ উৎসব SEASON 2 অনুষ্ঠিত

এক পলকের কাব্য’ উৎসব SEASON 2 অনুষ্ঠিত

বিকালে জাগ্রত কনফারেন্সে হলে অনুষ্ঠিত হলো ‘এক পলকের কাব্য’ উৎসব SEASON 2

দুই লাইনের কবিতায় গভীর অনুভূতির প্রকাশ, সিজন টুতে অংশ নিয়েছিলেন ৩০০ কবি।  এক পলকের কাব্য উৎসব 

কোন রেজিস্ট্রেশন ফি ছিল না। মুলত জাগ্রত সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসিক চাঁদা এবং সংগঠনটির প্রেসিডেন্ট শিহাব রিফাত আলমের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

 ব্যতিক্রমধর্মী সাহিত্য আয়োজন ‘এক পলকের কাব্য’ উৎসব।

 জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাগ্রত কনফারেন্সে অনুষ্ঠিত এই উৎসবে সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি'র উপ- পরিচালক  শাহেদ মুন্তাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো, বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রেসিডেন্ট  মোস্তাফিজুর রহমান চৌধুরী,  নাস্রিন জেরিন,  প্রখ্যাত ছড়াকার আসলাম সানিসহ সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। 

 ‘এক পলকের কাব্য’ সিজন টুতে বিভিন্ন বয়সের কবিদের উপস্থিতে অনুষ্ঠানটিকে  করে তোলে আরও প্রাণবন্ত ও বর্ণিল।

এই ব্যতিক্রমী কাব্যধারার প্রবর্তক হলেন শিহাব রিফাত আলম।  তাঁর চিন্তা ও দর্শন থেকেই যাত্রা শুরু হয় দুই লাইনের এই বিশেষ কবিতার।

এক পলকের কাব্যের প্রবর্তক শিহাব রিফাত আলম বলেন, ‘এক পলকের কাব্য’ কেবল একটি সাহিত্য উৎসবের নাম নয়, এটি সমকালীন সময়ের সঙ্গে সাহিত্যের সংযোগ স্থাপনের একটি নতুন চিন্তা, দর্শন ও সৃজনশীল প্রয়াস।

শিহাব রিফাত আলম বললে , বর্তমান ডিজিটাল যুগে মানুষের জীবন ক্রমেই ব্যস্ত হয়ে উঠছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং সময়ের সীমাবদ্ধতায় দীর্ঘ সাহিত্য পাঠের অভ্যাস অনেকের মধ্যেই কমে আসছে। এমন বাস্তবতায় মানুষের হৃদয়ে কবিতার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এবং অল্প সময়ের মধ্যে সাহিত্যের গভীর অনুভূতি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে  প্রবর্তন করেছি ‘এক পলকের কাব্য’।

শিহাব রিফাত আলম বললে, সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রা, যোগাযোগের মাধ্যম ও পাঠাভ্যাসও পরিবর্তিত হচ্ছে। সবকিছু যখন ক্রমেই সংক্ষিপ্ত হয়ে আসছে, তখন কবিতাকেও সময়ের উপযোগী করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছি আমি । সেই চিন্তা থেকেই জন্ম নেয় দুই লাইনের কবিতার এই ব্যতিক্রমী কাব্যধারা।শিহাব রিফাত আলম বললে, অল্প শব্দে গভীর অনুভূতির প্রকাশ

‘এক পলকের কাব্য’র মূল বৈশিষ্ট্য হলো দুটি লাইনের মধ্যে একটি গভীর অনুভূতি, জীবনবোধ কিংবা সম্পূর্ণ গল্পকে ধারণ করা। প্রতিটি লাইনে সর্বোচ্চ নয়টি শব্দ ব্যবহার করে কবিকে প্রকাশ করতে হয় তাঁর ভাবনার গভীরতা। শব্দের সীমাবদ্ধতা এখানে সৃজনশীলতার বাধা নয়, বরং তা হয়ে ওঠে কবির মেধা, মনন ও প্রকাশক্ষমতার অনন্য পরীক্ষা।

শিহাব রিফাত আলম বললে, এই কাব্যধারার মূল দর্শন হলো, কবিতার গভীরতা শব্দের দৈর্ঘ্যে নয়, অনুভূতির ব্যাপ্তিতে। অল্প কথায় অনেক কিছু বলা, ক্ষুদ্র পরিসরে বিশাল ভাবনার প্রকাশ ঘটানো এবং পাঠকের মনে দীর্ঘস্থায়ী অনুরণন সৃষ্টি করাই এর আমার অন্যতম উদ্দেশ্য।

শিহাব রিফাত আলম বললে, এই দর্শন যেন একটি কথাতেই ধরা পড়ে, অল্প কথা কিন্তু গভীরতা অনেক। যিনি অল্প কথায় একটি পূর্ণাঙ্গ গল্পের অনুভূতি তুলে ধরতে পারেন, তিনিই প্রকৃত অর্থে শব্দের কারিগর।

জানাগেছে, বিনা নিবন্ধন ফিতে কবিদের সম্মাননা

‘এক পলকের কাব্য’ উৎসবের অন্যতম ব্যতিক্রমী দিক হলো, এখানে অংশগ্রহণকারী কবিদের কাছ থেকে কোনো ধরনের নিবন্ধন ফি গ্রহণ করা হয় না। বরং কবিদের সৃজনশীলতা, মেধা ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে শ্রেষ্ঠ লেখকদের সম্মাননা প্রদান করা হয়। সাহিত্যকে বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে রেখে লেখকদের যথাযথ মূল্যায়ন এবং নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘এক পলকের কাব্য’ সিজন টুতে চারজন বিচারকের মাধ্যমে নির্বাচিত করা হয় শ্রেষ্ঠ ছয়টি কবিতা। নির্বাচিত কবিতার রচয়িতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উৎসবে অংশগ্রহণকারী অন্য কবিদের উৎসাহিত করতেও রাখা হয় মেডেল প্রদানের ব্যবস্থা। এ আয়োজনে ৫০ জন কবিকে  মেডেল দিয়ে সম্মানিত করা হয়।

এবার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ৩০০ কবি'র মধ্যে থেকেই ।

সিজন টুতে শ্রেষ্ঠ কবিতা রচনার স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন নুরুল হক খান মাস্টার, হাসিনা সুলতানা, রমেন্দ্র হালদার, হাফিজা শাহীন, ফৌজিয়া রুবি এবং মো. দেলোয়ার হোসেন।

আয়োজকদের মতে, একজন কবির সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর সৃষ্টির স্বীকৃতি। আর সেই স্বীকৃতি অর্জনের জন্য অর্থ নয়, বরং কবিতার মান, চিন্তার গভীরতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়াই ‘এক পলকের কাব্য’র মূল দর্শন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

এক পলকের কাব্য’ উৎসব SEASON 2 অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
এক পলকের কাব্য’ উৎসব SEASON 2 অনুষ্ঠিত
0:00 0:00
1.0x