ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৫। 

এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ খুরুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ ও তাঁর এক অজ্ঞাতনামা সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। 

পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসআরবি সদস্যরা।

এ ঘটনায় পলাতক ছলিম উল্লাহ ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 একই সঙ্গে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

মাদক কারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে এবং মাদক নির্মূলে এসআরবি-১৫-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x