উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং উচ্চ বিদ্যালয়ে একটি অত্যাধুনিক ও ডিজিটাল হল রুম নির্মাণের লক্ষ্যে এলাকাবাসিও অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
(১০ অক্টোবর) রোজ, শনিবার বেলা বারোটায় স্কুলের প্রধান শিক্ষক, আব্দুল মান্নানের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে সুধী সমাবেশেের শুভসূচনা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ উল্লাহ সোহেল,মাধ্যমে শিক্ষা সুপারভাইজার বদরুল আলম, এডভোকেট, ছমি উদ্দীন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান। বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, পালং জেনারেল হাসপাতালে চেয়ারম্যান, গোলাম আকবর,কৃষক দলের নেতা,মোহাম্মদ আলী, ও অত্র বিদ্যালয় প্রাত্তন ছাত্র এবং অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীজনরা।
মতামত