চৌদ্দগ্রামে জামেয়াতুস সিদ্দীক (রাঃ) মেষতলা মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী পবিত্র আল-কোরআনুল কারিমের হেফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে মাদ্রাসাটিতে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।
সংবর্ঊনাআ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। এ সময় বিশিষ্ট সমাজসেবক বাহাদুর হোসাইন, শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
হেফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থী হলেন—বসন্তপুর গ্রামের মো. শফি উল্লাহর ছেলে মো. আবু মুসা, খিরণশাল গ্রামের মো. নুরুল আলম পাটোয়ারী (শুভ)-এর ছেলে মো. নাজমুস সাকিব পাটোয়ারী এবং বাংপাই গ্রামের সালেহ আহমদের ছেলে মো. সজিব হোসেন সাজিদ।
মতামত