ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড

**উনচিপ্রাংয়ে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা**

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে দেশীয় মদসহ ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প-২২ এলাকায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন কক্সবাজার–টেকনাফ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে পরিচালিত অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে পাঁচটি ২০০ মিলিলিটারের বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। 

এ সময় গাড়িতে থাকা ১২ জনকে আটক করা হয়।

পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে আটক ব্যক্তিদের যথাযথ নিরাপত্তায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

 সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. অনীক চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাজাপ্রাপ্ত ১২ জনকে এপিবিএনের নিরাপত্তায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।

উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সংশ্লিষ্ট নথিতে ঘটনাটি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ রয়েছে।

**সূত্র: উনচিপ্রাং এপিবিএন ক্যাম্প, ১৬ এপিবিএন, টেকনাফ।**

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x