ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চকরিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে মরিয়ম বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । গত ৮ অক্টোবর দিবাগত রাত ২টা ৯ মিনিটে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা হয়েছে ।

নিহত মরিয়ম বেগম চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরওয়ার আলম ও ফোরকানারা বেগমের মেয়ে । প্রায় চার বছর আগে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ভাইয়ারপাড়ার গোলাম রসুলের ছেলে ফরহাদ হোসেনের (৩০) সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে তাঁর বিয়ে হয় ।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে মরিয়মের কাছে যৌতুক দাবি করা হতো । এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর তিন লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন । এতে তিনি গুরুতর আহত হন । পরে তাঁর মাকে স্বামি পক্ষ ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলা হয় ।

পরদিন ৫ অক্টোবর মরিয়মের মা সেখানে গিয়ে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে এনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয় ।

চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত জানান, মরিয়মের পারিবারিক বিরোধ নিয়ে তিনি একাধিকবার সালিশ করেছেন । গত ৪ অক্টোবরের ঘটনার বিষয়েও তিনি অবগত রয়েছেন বলে জানিয়েছেন নিহত মরিয়মের  মা ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন । ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।এদিকে কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শোয়াইবুল ইসলাম এমএ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই মরিয়মকে বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। গত ৪ অক্টোবর তিন লাখ টাকা দাবিতে তাঁকে মারধর করা হয় এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে তিনি দাবি করেন ।

মরিয়মের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শোয়াইবুল ইসলাম এম এ ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চকরিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x