ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিসিপিসির টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত

 ১৫ অক্টোবর চূড়ান্ত বৈঠক, উপস্থিত থাকবেন জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ

**প্রেস বিজ্ঞপ্তি:**

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্তকরণের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিসিপিসি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, যোগাযোগবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক এবং সদস্য কামরুল ইসলাম, সালাহ উদ্দিন আরিফ ও মো. শাদেক।

সভায় সংগঠনের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সততা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের নির্ধারিত চেইন অব কমান্ড অনুসরণ, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও আলোচনার ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী, কার্যকর ও গ্রহণযোগ্য কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

### ১৫ অক্টোবর চূড়ান্ত বৈঠক

বিসিপিসি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন জানান, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক সাধারণ সভার আয়োজন করা হবে। 

ওই সভায় সবার মতামত ও আলোচনার ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আগামী ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠন নিয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

 এতে উপস্থিত থাকবেন বিসিপিসি কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহযোগিতা, গঠনমূলক মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় টেকনাফ উপজেলা শাখার একটি যোগ্য, কার্যকর ও সুসংগঠিত কমিটি গঠন করা সম্ভব হবে।

 এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে।

**সবার ঐক্য, সবার মতামত—একটি সুন্দর কমিটি গঠনে আমাদের অঙ্গীকার।**

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিসিপিসির টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x