ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশা উপজেলা চত্বরের পুকুর পাড় বাঁধাই কাজে বড় পাথর ব্যবহারের অভিযোগ, তথ্য দিতে প্রকৌশলীর টালবাহানা।

নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড় বাঁধাই কাজের সিসি ব্লকে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। ৩০ লাখ টাকার এ প্রকল্পে নির্ধারিত নিয়ম ও শিডিউল তোয়াক্কা না করে বড় আকারের পাথর ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয়দের। এদিকে কাজের তথ্য ও শিডিউল দেখতে চাইলে সাংবাদিকদের সাথে টালবাহানা ও তথ্য গোপরনের চেষ্টা করছেন উপজেলা সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য বর্ধন ও পুকুরের স্থায়িত্ব বাড়াতে পাড় বাঁধানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সিসি ব্লক নির্মাণের জন্য ৩০ লাখ টাকার সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী মানসম্মত সামগ্রী ও নির্ধারিত সাইজের খোয়া ব্যবহারের বদলে নিম্নমানের এবং অতিরিক্ত বড় সাইজের পাথর ব্যবহার করে ব্লক তৈরি করছে। স্থানীয়দের দাবি, এভাবে নিম্নমানের কাজ করা হলে অল্প দিনেই ব্লক ভেঙে যাবে এবং সরকারি অর্থের চরম অপচয় হবে।

​কাজের সঠিক মান ও সিডিউল সংক্রান্ত তথ্যের জন্য উপজেলা সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি শিডিউলের কপি দেখাতে অস্বীকৃতি জানান। তথ্যের বিষয়ে একাধিকবার জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন এবং তথ্য প্রদান থেকে বিরত থাকেন। দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সাংবাদিকসহ সচেতন মহলে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, "সরকারি টাকার এমন হরিলুট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে সিডিউল অনুযায়ী কাজ করার কথা, সেখানে ঠিকাদার মনগড়াভাবে বড় পাথর দিয়ে ব্লক বানাচ্ছেন, আর তদারকি কর্মকর্তা তা দেখেও না দেখার ভান করছেন।"

​এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ এবং কাজের সঠিক মান যাচাই করে সিডিউল অনুযায়ী স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকা বাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশা উপজেলা চত্বরের পুকুর পাড় বাঁধাই কাজে বড় পাথর ব্যবহারের অভিযোগ, তথ্য দিতে প্রকৌশলীর টালবাহানা।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x