ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের মশাল মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন। আজ (৮অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৭.০০ মিনিটে পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াপল্টন কাকরাইল এলাকা ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়। 

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের আহ্বায়ক ডা. আবু সাঈদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মূর্মু, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান কৌশলগত স্থাপনা। দীর্ঘ ১৫ বছরের জন্য এনসিটি ও সংশ্লিষ্ট অবকাঠামো বিদেশি অপারেটরের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী এবং দেশের সার্বভৌম অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করবে। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার যে কোনো উদ্যোগ দেশবাসী মেনে নেবে না। সমাবেশে বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। জাতীয় স্বার্থ ও বন্দর রক্ষার প্রশ্নে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে ডা. আবু সাঈদ বলেন, "চট্টগ্রাম বন্দরসহ জাতীয় কৌশলগত সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সাম্রাজ্যবাদী ও জাতীয় স্বার্থবিরোধী। চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা বন্দর রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের লড়াইয়ে সংহতি জানাই। এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে জাতীয় সম্পদ রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের মশাল মিছিল

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x